লিখন তোমার ধুলায় হয়েছে ধূলি,
হারিয়ে গিয়েছে তোমার আখরগুলি॥
চৈত্ররজনী আজ বসে আছি একা, পুন বুঝি দিল দেখা--
বনে বনে তব লেখনীলীলার রেখা,
নবকিশলয়ে গো কোন্ ভুলে এল ভুলি তোমার পুরানো আখরগুলি॥
মল্লিকা আজি কাননে কাননে কত
সৌরভে-ভরা তোমারি নামের মতো।
কোমল তোমার অঙ্গুলি-ছোঁওয়া বাণী মনে দিল আজি আনি
বিরহের কোন্ ব্যথাভরা লিপিখানি।
মাধবীশাখায় উঠিতেছে দুলি দুলি তোমার পুরানো আখরগুলি॥
likhan tomār dhulāẏ haẏechhe dhūli,
hāriẏe giẏechhe tomār ākharguli||
chaitrarajnī āj base āchhi ekā, pun bujhi dil dekhā--
bane bane tab lekhanīlīlār rekhā,
nabakiśhalaẏe go kon bhule el bhuli tomār purāno ākharguli||
mallikā āji kānne kānne kat
saurbhe-bharā tomāri nāmer mato|
komal tomār aṅguli-chhom̐oẏā bāṇī mane dil āji āni
birher kon byathābhrā lipikhāni|
mādhabīśhākhāẏ uṭhitechhe duli duli tomār purāno ākharguli||