কোন্ খেলা যে খেলব কখন্ ভাবি বসে সেই কথাটাই
কোন্ খেলা যে খেলব কখন্ ভাবি বসে সেই কথাটাই
তোমার আপন খেলার সাথি করো
তা হলে আর ভাবনা তো নাই।।
শিশির-ভেজা সকালবেলা আজ কি তোমার ছুটির খেলা
বর্ষণহীন মেঘের মেলা তার সনে মোর মনকে ভাসাই।।
তোমার নিঠুর খেলা খেলবে যে দিন বাজবে সে দিন ভীষণ ভেরী
ঘনাবে মেঘ, আঁধার হবে, কাঁদবে হাওয়া আকাশ ঘেরি।
সে দিন যেন তোমার ডাকে ঘরের বাঁধন আর না থাকে
অকাতরে পরানটাকে প্রলয়দোলায় দোলাতে চাই।।
kon khelā ye khelab kakhan bhābi base sei kathāṭāi
tomār āpan khelār sāthi karo
tā hale ār bhābnā to nāi||
śhiśhir-bhejā sakālbelā āj ki tomār chhuṭir khelā
barṣhaṇhīn megher melā tār sane mor manke bhāsāi||
tomār niṭhur khelā khelbe ye din bājbe se din bhīṣhaṇ bherī
ghanābe megh, ām̐dhār habe, kām̐dbe hāoẏā ākāśh gheri|
se din yen tomār ḍāke gharer bām̐dhan ār nā thāke
akātre parānṭāke pralaẏadolāẏ dolāte chāi||