Kichhu kathaa kichhu gaan

কিছু কথা কিছু গান
Year
Language

কিছু কথা কিছু গান আছে
তবুও আমার ব্যাথা আছে
ছিড়েছে তার তবু প্রাণ আছে
ছিন্ন বীণায় কি সুর বাজে।।

চোখেতে ঝলক ছিল
ছিল কত আশা
হৃদয়ে আমার ছিল ভালবাসা
আজও আছে শুধু সেই তুমি নেই
দেখেছি যেমন বিদায় সাজে।।

নিভৃতে পুড়েছে মন প্রণয় ঝড়ে
না বলা কথামালা গাথারও তরে
সুর কি কখনো বল রইবে থেমে
পৃথিবী হারিয়ে মোর তোমারও প্রেমে।।

kichhu kathā kichhu gān āchhe
tabuo āmār byāthā āchhe
chhir̤echhe tār tabu prāṇ āchhe
chhinn bīṇāẏ ki sur bāje||

chokhete jhalak chhil
chhil kat āśhā
hṛdaẏe āmār chhil bhālbāsā
ājao āchhe śhudhu sei tumi nei
dekhechhi yeman bidāẏ sāje||

nibhṛte pur̤echhe man praṇaẏ jhar̤e
nā balā kathāmālā gāthārao tare
sur ki kakhno bal ra̮ibe theme
pṛthibī hāriẏe mor tomārao preme||