Khelaa shesh

খেলা শেষ
Work
Year
Language

খেলা শেষ
কত চিঠি লেখা ফিরে এলো না
এই বেশ
এক ই পথ দিয়ে ফেরা হোলো না
খেলা শেষ
কত চিঠি লেখা ফিরে এলো না
এই বেশ
এক ই পথ দিয়ে ফেরা হোলো না
ঘুম শেষ
দূরে ফুটেছিলো আলো তুমি ভালোবাসো বলে
ঢেউ নেই স্রোত নেই গতি নেই
ঠেলে গেলে ক্ষতি নেই
কন্ঠে আকুতি নেই
আগুনের তাপে রোদ পড়ে পিঠ
ঠোঁটে হাসি টেনে যেই
তুমি ঘুরে তাকাতে
হাতে রাখা আছে পুরোনো কবিতা
ছবিটা সরালেই খেলা শেষ
অথবা দুপাশে ঝরে গেছে কত
দিন ছুটি হয়ে গেলে খেলা শেষ
খেলা শেষ

স্বাদ নেই শুয়ে আছি কতকাল
এ দুচোখে নেশা নেই
রঙ্গে মেলামেশা নেই
গোলাকার পৃথিবীর মাঝখানে
জমে আছে অভিমান
শুনে যেতে হবে গান
হাতে রাখা আছে সময়ের কাঁটা
কিছুটা এগোলেই খেলা শেষ
মনে আছে কত লুকিয়ে রেখেছি
ছুঁয়ে থাকা ফুরোলেই খেলা শেষ
খেলা শেষ
কত চিঠি লেখা ফিরে এলো না
এই বেশ
এক ই পথ দিয়ে ফেরা হোলো না
ঘুম শেষ
দূরে ফুটেছিলো আলো তুমি ভালোবাসো বলে

khelā śheṣh
kat chiṭhi lekhā phire elo nā
ei beśh
ek i path diẏe pherā holo nā
khelā śheṣh
kat chiṭhi lekhā phire elo nā
ei beśh
ek i path diẏe pherā holo nā
ghum śheṣh
dūre phuṭechhilo ālo tumi bhālobāso bale
ḍheu nei srot nei gati nei
ṭhele gele kṣhati nei
kanṭhe ākuti nei
āguner tāpe rod par̤e piṭh
ṭhom̐ṭe hāsi ṭene yei
tumi ghure tākāte
hāte rākhā āchhe purono kabitā
chhabiṭā sarālei khelā śheṣh
athbā dupāśhe jhare gechhe kat
din chhuṭi haẏe gele khelā śheṣh
khelā śheṣh

sbād nei śhuẏe āchhi katkāl
e duchokhe neśhā nei
raṅge melāmeśhā nei
golākār pṛthibīr mājhkhāne
jame āchhe abhimān
śhune yete habe gān
hāte rākhā āchhe samaẏer kām̐ṭā
kichhuṭā egolei khelā śheṣh
mane āchhe kat lukiẏe rekhechhi
chhum̐ẏe thākā phurolei khelā śheṣh
khelā śheṣh
kat chiṭhi lekhā phire elo nā
ei beśh
ek i path diẏe pherā holo nā
ghum śheṣh
dūre phuṭechhilo ālo tumi bhālobāso bale