Kalejer karidore

কলেজের করিডোরে
Year
Language

কলেজের করিডোরে দেখেছি
চোখ দুটি ছিলো যার সুন্দর
মোনালিসা হাসি দিয়ে বেঁধেছে
সে যে এই বিরহের অন্তর।।

আলাপের প্রয়োজনে একদিন
শিরীষ গাছের নিচে দাড়িয়ে
নির্জনে একা পেয়ে বললাম
লজ্জার আভরণ সরিয়ে।
তুমি তো বোঝালে
জীবনের মানে কত সুন্দর।।

দুপুরের খর রোদে সেই চোখ
দীঘির জলের মত শান্ত
দু’জনেই মুখোমুখি দাড়িয়ে
মুখেরই নেই কোন শব্দ।
তুমি তো হারালে
আমাকে দিয়ে কিছু রোদ্দুর।।

kalejer kariḍore dekhechhi
chokh duṭi chhilo yār sundar
monālisā hāsi diẏe bem̐dhechhe
se ye ei birher antar||

ālāper praẏojne ekdin
śhirīṣh gāchher niche dār̤iẏe
nirjane ekā peẏe ballām
lajjār ābhraṇ sariẏe|
tumi to bojhāle
jībner māne kat sundar||

dupurer khar rode sei chokh
dīghir jaler mat śhānt
du’janei mukhomukhi dār̤iẏe
mukhera̮i nei kon śhabd|
tumi to hārāle
āmāke diẏe kichhu roddur||