Jhanak

ঝনক
Work
Year
Language

ঝনক-ঝনক কনক কাঁকন বাজে
নতুন নতুন কুঁড়ি ফোটে লাজে।।

এবার আমায় জাগিয়ে দাও
বাঁশিতে সুর লাগিয়ে দাও
কীসের সাড়া পেলাম জানিনা যে।।

তোমার কুহুর ঘুম ভাঙ্গানোর শেষে
আমার গানের সুর ঝরানো কূজন যাবে মিশে।

হৃদয় আমার দুলিয়ে দাও
গোপন ছোঁয়ায় ভুলিয়ে দাও
নতুন আলো ছড়াও প্রাণের মাঝে।।

jhanak-jhanak kanak kām̐kan bāje
natun natun kum̐r̤i phoṭe lāje||

ebār āmāẏ jāgiẏe dāo
bām̐śhite sur lāgiẏe dāo
kīser sār̤ā pelām jāninā ye||

tomār kuhur ghum bhāṅgānor śheṣhe
āmār gāner sur jharāno kūjan yābe miśhe|

hṛdaẏ āmār duliẏe dāo
gopan chhom̐ẏāẏ bhuliẏe dāo
natun ālo chhar̤āo prāṇer mājhe||