Jal pharim

জল ফড়িং
Year
Language

তুই চিরদিন তোর দরজা খুলে থাকিস,
অবাধ আনাগোনার হিসেব কেন রাখিস ?
সাক্ষাৎ আলাদিন তোর প্রদীপ
ভরা জিনে,
কেন খুঁজতে যাস আমায়
সাজানো মাগাজিনে ?
ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে,
আর সারাটা পথ ভীষণ খামখেয়ালে চলে
তারপর বেরোয় মেঘ আর তারায়
ভরা স্টেশন ,
একটু থামতে চায় প্রেমিকের
ইন্সপিরেশন
তোর এ সকাল ঘুম ভেঙ্গে দিতে পারি
তোর এ বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি
তোকে আলোর আলপিন দিতে পারি
তোকে বসন্তের দিন দিতে পারি
আমাকে খুঁজে দে জল ফড়িং
ছুঁড়ে ফেলে দে তোর গল্প বলা ঘড়ি,
শূন্যে খুড়োর কল , সব মিথ্যে আহামরি
একটু শুনতে চাই তোর পাঁজর
ভাঙ্গা চিৎকার,
অন্য গানের সুর, তোর অদ্ভুত এ অহংকার
তোর এ সকাল ঘুম ভেঙ্গে দিতে পারি
তোর এ বিকেল ঘুড়ি ছিঁড়ে দিতে পারি
তোকে আলোর আলপিন দিতে পারি
তোকে বসন্তের দিন দিতে পারি
আমাকে খুঁজে দে জল ফড়িং

tui chirdin tor darjā khule thākis,
abādh ānāgonār hiseb ken rākhis ?
sākṣhāt ālādin tor pradīp
bharā jine,
ken khum̐jte yās āmāẏ
sājāno māgājine ?
bhejā relgār̤i haẏato sabuj chhum̐ẏe phele,
ār sārāṭā path bhīṣhaṇ khāmakheẏāle chale
tārpar beroẏ megh ār tārāẏ
bharā sṭeśhan ,
ekṭu thāmte chāẏ premiker
insapireśhan
tor e sakāl ghum bheṅge dite pāri
tor e bikel ghur̤i chhim̐r̤e dite pāri
toke ālor ālpin dite pāri
toke basanter din dite pāri
āmāke khum̐je de jal phar̤iṁ
chhum̐r̤e phele de tor galp balā ghar̤i,
śhūnye khur̤or kal , sab mithye āhāmri
ekṭu śhunte chāi tor pām̐jar
bhāṅgā chitkār,
any gāner sur, tor adbhut e ahaṁkār
tor e sakāl ghum bheṅge dite pāri
tor e bikel ghur̤i chhim̐r̤e dite pāri
toke ālor ālpin dite pāri
toke basanter din dite pāri
āmāke khum̐je de jal phar̤iṁ