হো, এল এল এল রে দস্যুর দল,
গর্জিয়া নামে যেন বন্যার জল।
চল্ তোরা পঞ্চগ্রামী,
চল্ তোরা কলিঙ্গধামী,
মল্লপল্লী হতে চল,
"জয় চিত্রাঙ্গদা' বল্,
বল্ বল্ ভাই রে--
ভয় নাই, ভয় নাই, ভয় নাই, নাই রে।
ho, el el el re dasyur dal,
garjiẏā nāme yen banyār jal|
chal torā pañchagrāmī,
chal torā kaliṅgadhāmī,
mallapallī hate chal,
"jaẏ chitrāṅgadā' bal,
bal bal bhāi re--
bhaẏ nāi, bhaẏ nāi, bhaẏ nāi, nāi re|