হিমের রাতে ওই গগনের দীপগুলিরে
হেমন্তিকা করল গোপন আঁচল ঘিরে॥
ঘরে ঘরে ডাক পাঠালো-- "দীপালিকায় জ্বালাও আলো,
জ্বালাও আলো, আপন আলো, সাজাও আলোয় ধরিত্রীরে।'
শূন্য এখন ফুলের বাগান, দোয়েল কোকিল গাহে না গান,
কাশ ঝরে যায় নদীর তীরে।
যাক অবসাদ বিষাদ কালো, দীপালিকায় জ্বালাও আলো--
জ্বালাও আলো, আপন আলো, শুনাও আলোর জয়বাণীরে॥
দেবতারা আজ আছে চেয়ে-- জাগো ধরার ছেলে মেয়ে,
আলোয় জাগাও যামিনীরে।
এল আঁধার দিন ফুরালো, দীপালিকায় জ্বালাও আলো,
জ্বালাও আলো, আপন আলো, জয় করো এই তামসীরে॥
হিমের রাতে ওই
Work
Language
himer rāte oi gagner dīpagulire
hemantikā karal gopan ām̐chal ghire||
ghare ghare ḍāk pāṭhālo-- "dīpālikāẏ jbālāo ālo,
jbālāo ālo, āpan ālo, sājāo āloẏ dharitrīre|'
śhūny ekhan phuler bāgān, doẏel kokil gāhe nā gān,
kāśh jhare yāẏ nadīr tīre|
yāk absād biṣhād kālo, dīpālikāẏ jbālāo ālo--
jbālāo ālo, āpan ālo, śhunāo ālor jaẏabāṇīre||
debtārā āj āchhe cheẏe-- jāgo dharār chhele meẏe,
āloẏ jāgāo yāminīre|
el ām̐dhār din phurālo, dīpālikāẏ jbālāo ālo,
jbālāo ālo, āpan ālo, jaẏ karo ei tāmsīre||