হে নবীনা,
প্রতিদিনের পথের ধূলায় যায় না চিনা।।
শুনি বাণী ভাসে বসন্তবাতাসে,
প্রথম জাগরণে দেখি সোনার মেঘে লীনা।।
স্বপনে দাও ধরা কী কৌতুকে ভরা।
কোন্ অলকার ফুলে মালা সাজাও চুলে,
কোন্ অজানা সুরে বিজনে বাজাও বীণা।।
হে নবীনা,
প্রতিদিনের পথের ধূলায় যায় না চিনা।।
শুনি বাণী ভাসে বসন্তবাতাসে,
প্রথম জাগরণে দেখি সোনার মেঘে লীনা।।
স্বপনে দাও ধরা কী কৌতুকে ভরা।
কোন্ অলকার ফুলে মালা সাজাও চুলে,
কোন্ অজানা সুরে বিজনে বাজাও বীণা।।
he nabīnā,
pratidiner pather dhūlāẏ yāẏ nā chinā||
śhuni bāṇī bhāse basantabātāse,
pratham jāgarṇe dekhi sonār meghe līnā||
sbapne dāo dharā kī kautuke bharā|
kon alkār phule mālā sājāo chule,
kon ajānā sure bijne bājāo bīṇā||