হে মহাপ্রবল বলী,
কত অসংখ্য গ্রহ তারা তপন চন্দ্র
ধারণ করে তোমার বাহু,
নরপতি ভূমাপতি হে দেববন্দ্য ॥
ধন্য ধন্য তুমি মহেশ, ধন্য, গাহে সর্ব দেশ--
স্বর্গে মর্তে বিশ্বলোকে এক ইন্দ্র ॥
অন্ত নাহি জানে মহাকাল মহাকাশ,
গীতছন্দে করে প্রদক্ষিণ।
তব অভয়চরণে শরণাগত দীনহীন,
হে রাজা বিশ্ববন্ধু ॥
হে মহাপ্রবল বলী
Work
Language
he mahāprabal balī,
kat asaṁkhy grah tārā tapan chandr
dhāraṇ kare tomār bāhu,
narapti bhūmāpti he debabandy ||
dhany dhany tumi maheśh, dhany, gāhe sarb deśh--
sbarge marte biśhbaloke ek indr ||
ant nāhi jāne mahākāl mahākāśh,
gītachhande kare pradakṣhiṇ|
tab abhaẏacharṇe śharaṇāgat dīnhīn,
he rājā biśhbabandhu ||