হে চিরনূতন, আজি এ দিনের প্রথম গানে
জীবন আমার উঠুক বিকাশি তোমার পানে ॥
তোমার বাণীতে সীমাহীন আশা, চিরদিবসের প্রাণময়ী ভাষা--
ক্ষয়হীন ধন ভরি দেয় মন তোমার হাতের দানে ॥
এ শুভলগনে জাগুক গগনে অমৃতবায়ু,
আনুক জীবনে নবজনমের অমল আয়ু।
জীর্ণ যা-কিছু যাহা-কিছু ক্ষীণ নবীনের মাঝে হোক তা বিলীন--
ধুয়ে যাক যত পুরানো মলিন
নব-আলোকের স্নানে ॥
he chiranūtan, āji e diner pratham gāne
jīban āmār uṭhuk bikāśhi tomār pāne ||
tomār bāṇīte sīmāhīn āśhā, chiradibser prāṇamaẏī bhāṣhā--
kṣhaẏahīn dhan bhari deẏ man tomār hāter dāne ||
e śhubhalagne jāguk gagne amṛtabāẏu,
ānuk jībne nabajanmer amal āẏu|
jīrṇ yā-kichhu yāhā-kichhu kṣhīṇ nabīner mājhe hok tā bilīn--
dhuẏe yāk yat purāno malin
nab-āloker snāne ||