হে বিরহী, হায়, চঞ্চল হিয়া তব--
নীরবে জাগ একাকী শূন্য মন্দিরে,
কোন্ সে নিরুদ্দেশ-লাগি আছ জাগিয়া।
স্বপনরূপিণী অলোকসুন্দরী
অলক্ষ্য অলকাপুরী-নিবাসিনী,
তাহার মুরতি রচিলে বেদনায় হৃদয়মাঝারে॥
হে বিরহী, হায়, চঞ্চল হিয়া তব
Work
Language
he birhī, hāẏ, chañchal hiẏā tab--
nīrbe jāg ekākī śhūny mandire,
kon se niruddeśh-lāgi āchh jāgiẏā|
sbapanarūpiṇī alokasundarī
alakṣhy alakāpurī-nibāsinī,
tāhār murti rachile bedanāẏ hṛdaẏamājhāre||