হে বিরহী, হায়, চঞ্চল হিয়া তব,
নীরবে জাগ একাকী শূন্য মন্দিরে দীর্ঘ বিভাবরী--
কোন্ সে নিরুদ্দেশ-লাগি আছ জাগিয়া॥
স্বপনরূপিণী অলোকসুন্দরী অলক্ষ্য অলকাপুরী-নিবাসিনী,
তাহার মুরতি রচিলে বেদনায় হৃদয়মাঝারে॥
হে বিরহী, হায়
Work
Language
he birhī, hāẏ, chañchal hiẏā tab,
nīrbe jāg ekākī śhūny mandire dīrgh bibhābrī--
kon se niruddeśh-lāgi āchh jāgiẏā||
sbapanarūpiṇī alokasundarī alakṣhy alakāpurī-nibāsinī,
tāhār murti rachile bedanāẏ hṛdaẏamājhāre||