হে ভারত, আজি তোমারি সভায় শুন এ কবির গান ।
তোমার চরণে নবীন হরষে এনেছি পূজার দান ।
এনেছি মোদের দেহের শকতি, এনেছি মোদের মনের ভকতি,
এনেছি মোদের ধর্মের মতি, এনেছি মোদের প্রাণ—
এনেছি মোদের শ্রেষ্ঠ অর্ঘ্য তোমারে করিতে দান।।
কাঞ্চনথালি নাহি আমাদের, অন্ন নাহিকো জুটে ।
যা আছে মোদের এনেছি সাজায়ে নবীন পর্ণপুটে ।
সমারোহে আজ নাই প্রয়োজন— দীনের এ পূজা, দীন আয়োজন—
চিরদারিদ্র্য করিব মোচন চরণের ধুলা লুটে ।
সুরদুর্লভ তোমার প্রসাদ লইব পর্ণপুটে ।।
রাজা তুমি নহ, হে মহাতাপস, তুমিই প্রাণের প্রিয় ।
ভিক্ষাভূষণ ফেলিয়া পরিব তোমারি উত্তরীয় ।।
দৈন্যের মাঝে আছে তব ধন, মৌনের মাঝে রয়েছে গোপন
তোমার মন্ত্র অগ্নিবচন— তাই আমাদের দিয়ো ।
পরের সজ্জা ফেলিয়া পরিব তোমারি উত্তরীয় ।
দাও আমাদের অভয়মন্ত্র, অশোকমন্ত্র তব ।
দাও আমাদের অমৃতমন্ত্র, দাও গো জীবন নব ।
যে জীবন ছিল তব তপোবনে, যে জীবন ছিল তব রাজাসনে,
মুক্ত দীপ্ত সে মহাজীবনে চিত্ত ভরিয়া লব ।
মৃত্যুতরণ শঙ্কাহরণ দাও সে মন্ত্র তব ।।
he bhārat, āji tomāri sabhāẏ śhun e kabir gān |
tomār charṇe nabīn harṣhe enechhi pūjār dān |
enechhi moder deher śhakti, enechhi moder maner bhakti,
enechhi moder dharmer mati, enechhi moder prāṇ—
enechhi moder śhreṣhṭh arghy tomāre karite dān||
kāñchanthāli nāhi āmāder, ann nāhiko juṭe |
yā āchhe moder enechhi sājāẏe nabīn parṇapuṭe |
samārohe āj nāi praẏojan— dīner e pūjā, dīn āẏojan—
chiradāridry karib mochan charṇer dhulā luṭe |
suradurlabh tomār prasād la̮ib parṇapuṭe ||
rājā tumi nah, he mahātāpas, tumii prāṇer priẏ |
bhikṣhābhūṣhaṇ pheliẏā parib tomāri uttarīẏ ||
dainyer mājhe āchhe tab dhan, mauner mājhe raẏechhe gopan
tomār mantr agnibchan— tāi āmāder diẏo |
parer sajjā pheliẏā parib tomāri uttarīẏ |
dāo āmāder abhaẏamantr, aśhokamantr tab |
dāo āmāder amṛtamantr, dāo go jīban nab |
ye jīban chhil tab tapobne, ye jīban chhil tab rājāsne,
mukt dīpt se mahājībne chitt bhariẏā lab |
mṛtyutraṇ śhaṅkāhraṇ dāo se mantr tab ||