হে অন্তরের ধন,
তুমি যে বিরহী, তোমার শূন্য এ ভবন ॥
আমার ঘরে তোমায় আমি একা রেখে দিলাম স্বামী--
কোথায় যে বাহিরে আমি ঘুরি সকল ক্ষণ ॥
হে অন্তরের ধন,
এই বিরহে কাঁদে আমার নিখিল ভুবন।
তোমার বাঁশি নানা সুরে আমায় খুঁজে বেড়ায় দূরে,
পাগল হল বসন্তের এই দখিন-সমীরণ ॥
হে অন্তরের ধন
Work
Language
he antarer dhan,
tumi ye birhī, tomār śhūny e bhaban ||
āmār ghare tomāẏ āmi ekā rekhe dilām sbāmī--
kothāẏ ye bāhire āmi ghuri sakal kṣhaṇ ||
he antarer dhan,
ei birhe kām̐de āmār nikhil bhuban|
tomār bām̐śhi nānā sure āmāẏ khum̐je ber̤āẏ dūre,
pāgal hal basanter ei dakhin-samīraṇ ||