Haay hemantalakshmee

হায় হেমন্তলক্ষ্মী
Work
Language

হায় হেমন্তলক্ষ্মী, তোমার নয়ন কেন ঢাকা--
হিমের ঘন ঘোমটাখানি ধুমল রঙে আঁকা ॥
     সন্ধ্যাপ্রদীপ তোমার হাতে   মলিন হেরি কুয়াশাতে,
     কণ্ঠে তোমার বাণী যেন করুণ বাষ্পে মাখা ॥
ধরার আঁচল ভরে দিলে প্রচুর সোনার ধানে।
দিগঙ্গনার অঙ্গন আজ পূর্ণ তোমার দানে।
     আপন দানের আড়ালেতে   রইলে কেন আসন পেতে,
     আপনাকে এই কেমন তোমার গোপন ক'রে রাখা ॥

hāẏ hemantalakṣhmī, tomār naẏan ken ḍhākā--
himer ghan ghomaṭākhāni dhumal raṅe ām̐kā ||
     sandhyāpradīp tomār hāte   malin heri kuẏāśhāte,
     kaṇṭhe tomār bāṇī yen karuṇ bāṣhpe mākhā ||
dharār ām̐chal bhare dile prachur sonār dhāne|
digaṅganār aṅgan āj pūrṇ tomār dāne|
     āpan dāner ār̤ālete   ra̮ile ken āsan pete,
     āpnāke ei keman tomār gopan ka're rākhā ||