হায় হায় রে হায় পরবাসী,
হায় গৃহছাড়া উদাসী।
অন্ধ অদৃষ্টের আহ্বানে
কোথা অজানা অকূলে চলেছিস ভাসি।
শুনিতে কি পাস দূর আকাশে
কোন্ বাতাসে সর্বনাশার বাঁশি।
ওরে, নির্মম ব্যাধ যে গাঁথে
মরণের ফাঁসি।
রঙিন মেঘের তলে
গোপন অশ্রুজলে
বিধাতার দারুণ বিদ্রূপবজ্রে
সঞ্চিত নীরব অট্টহাসি॥
hāẏ hāẏ re hāẏ parbāsī,
hāẏ gṛhchhār̤ā udāsī|
andh adṛṣhṭer āhbāne
kothā ajānā akūle chalechhis bhāsi|
śhunite ki pās dūr ākāśhe
kon bātāse sarbanāśhār bām̐śhi|
ore, nirmam byādh ye gām̐the
marṇer phām̐si|
raṅin megher tale
gopan aśhrujle
bidhātār dāruṇ bidrūpabajre
sañchit nīrab aṭṭahāsi||