হায় হায় রে হায় পরবাসী,
হায় গৃহছাড়া উদাসী।
অন্ধ অদৃষ্টের আহ্বানে
কোথা অজানা অকূলে চলেছিস ভাসি।
শুনিতে কি পাস দূর আকাশে কোন্ বাতাসে
সর্বনাশার বাঁশি--
ওরে, নির্মম ব্যাধ যে গাঁথে মরণের ফাঁসি।
রঙিন মেঘের তলে গোপন অশ্রুজলে
বিধাতার দারুণ বিদ্রূপবজ্রে
সঞ্চিত নীরব অট্টহাসি॥
হায় হায় রে
Work
Language
hāẏ hāẏ re hāẏ parbāsī,
hāẏ gṛhchhār̤ā udāsī|
andh adṛṣhṭer āhbāne
kothā ajānā akūle chalechhis bhāsi|
śhunite ki pās dūr ākāśhe kon bātāse
sarbanāśhār bām̐śhi--
ore, nirmam byādh ye gām̐the marṇer phām̐si|
raṅin megher tale gopan aśhrujle
bidhātār dāruṇ bidrūpabajre
sañchit nīrab aṭṭahāsi||