হায় গো, ব্যথায় কথা যায় ডুবে যায়, যায় গো--
সুর হারালেম অশ্রুধারে॥
তরী তোমার সাগরনীরে, আমি ফিরি তীরে তীরে,
ঠাঁই হল না তোমার সোনার নায় গো--
পথ কোথা পাই অন্ধকারে॥
হায় গো, নয়ন আমার মরে দুরাশায় গো,
চেয়ে থাকি দাঁড়িয়ে দ্বারে।
যে ঘরে ওই প্রদীপ জ্বলে তার ঠিকানা কেউ না বলে,
বসে থাকি পথের নিরালায় গো
চির-রাতের পাথার-পারে॥
hāẏ go, byathāẏ kathā yāẏ ḍube yāẏ, yāẏ go--
sur hārālem aśhrudhāre||
tarī tomār sāgarnīre, āmi phiri tīre tīre,
ṭhām̐i hal nā tomār sonār nāẏ go--
path kothā pāi andhakāre||
hāẏ go, naẏan āmār mare durāśhāẏ go,
cheẏe thāki dām̐r̤iẏe dbāre|
ye ghare oi pradīp jbale tār ṭhikānā keu nā bale,
base thāki pather nirālāẏ go
chir-rāter pāthār-pāre||