হাটের ধুলা সয় না যে আর, কাতর করে প্রাণ।
তোমার সুরসুরধুনীর ধারায় করাও আমায় ম্লান॥
জাগাক তারি মৃদঙ্গরোল, রক্তে তুলুক তরঙ্গদোল,
অঙ্গ হতে ফেলুক ধুয়ে সকল অসম্মান--
সব কোলাহল দিক্ ডুবায়ে তাহার কলতান॥
সুন্দর হে, তোমার ফুলে গেঁথেছিলেম মালা--
সেই কথা আজ মনে করাও, ভুলাও সকল জ্বালা।
তোমার গানের পদ্মবনে আবার ডাকো নিমন্ত্রণে--
তারি গোপন সুধাকণা আবার করাও পান,
তারি রেণুর তিলকলেখা আমায় করো দান॥
hāṭer dhulā saẏ nā ye ār, kātar kare prāṇ|
tomār surasuradhunīr dhārāẏ karāo āmāẏ mlān||
jāgāk tāri mṛdaṅgarol, rakte tuluk taraṅgadol,
aṅg hate pheluk dhuẏe sakal asammān--
sab kolāhal dik ḍubāẏe tāhār kaltān||
sundar he, tomār phule gem̐thechhilem mālā--
sei kathā āj mane karāo, bhulāo sakal jbālā|
tomār gāner padmabne ābār ḍāko nimantraṇe--
tāri gopan sudhākṇā ābār karāo pān,
tāri reṇur tilaklekhā āmāẏ karo dān||