হাতে লয়ে দীপ অগণন চরাচর কার সিংহাসন
নীরবে করিছে প্রদক্ষিণ।।
চারি দিকে কোটি কোটি লোক লয়ে নিজ সুখ দু:খ শোক
চরণে চাহিয়া চিরদিন।।
সূর্য তাঁরে কহে অনিবার, ‘মুখপানে চাহো একবার,
ধরণীরে আলো দিব আমি।’
চন্দ্র কহিতেছে গান গেয়ে, ‘হাসো প্রভু, মোর পানে চেয়ে–
জ্যোৎস্নাসুধা বিতরিব স্বামী।’
মেঘ গাহে চরণে তাঁহার ‘দেহো, প্রভু, করুণা তোমার–
ছায়া দিব, দিব বৃষ্টিজল।’
বসন্ত গাহিছে অনুক্ষণ, ‘কহো তুমি আশ্বাসবচন,
শুষ্ক শাখে দিব ফুল ফল।’
করজোড়ে কহে নরনারী, ‘হৃদয়ে দেহো গো প্রেমবারি,
জগতে বিলাব ভালোবাসা।’
‘পূরাও পূরাও মনস্কাম’ কাহারে ডাকিছে অবিশ্রাম
জগতের ভাষাহীন ভাষা।।
hāte laẏe dīp agṇan charāchar kār siṁhāsan
nīrbe karichhe pradakṣhiṇ||
chāri dike koṭi koṭi lok laẏe nij sukh du:kha śhok
charṇe chāhiẏā chirdin||
sūry tām̐re kahe anibār, ‘mukhpāne chāho ekbār,
dharṇīre ālo dib āmi|’
chandr kahitechhe gān geẏe, ‘hāso prabhu, mor pāne cheẏe–
jyeাtsnāsudhā bitrib sbāmī|’
megh gāhe charṇe tām̐hār ‘deho, prabhu, karuṇā tomār–
chhāẏā dib, dib bṛṣhṭijal|’
basant gāhichhe anukṣhaṇ, ‘kaho tumi āśhbāsabchan,
śhuṣhk śhākhe dib phul phal|’
karjor̤e kahe narnārī, ‘hṛdaẏe deho go prembāri,
jagte bilāb bhālobāsā|’
‘pūrāo pūrāo manaskām’ kāhāre ḍākichhe abiśhrām
jagter bhāṣhāhīn bhāṣhā||