হাওয়া লাগে গানের পালে--
মাঝি আমার, বোসো হালে ॥
এবার ছাড়া পেলে বাঁচে,
জীবনতরী ঢেউয়ে নাচে
এই বাতাসের তালে তালে ॥
দিন গিয়েছে, এল রাতি,
নাই কেহ মোর ঘাটের সাথি।
কাটো বাঁধন, দাও গো ছাড়ি--
তারার আলোয় দেব পাড়ি,
সুর জেগেছে যাবার কালে ॥
hāoẏā lāge gāner pāle--
mājhi āmār, boso hāle ||
ebār chhār̤ā pele bām̐che,
jībanatrī ḍheuẏe nāche
ei bātāser tāle tāle ||
din giẏechhe, el rāti,
nāi keh mor ghāṭer sāthi|
kāṭo bām̐dhan, dāo go chhār̤i--
tārār āloẏ deb pār̤i,
sur jegechhe yābār kāle ||