গোলাপ হয়ে উঠুক ফুটে তোমার রাঙা কপোলখানি
গোলাপ হয়ে উঠুক ফুটে তোমার রাঙা কপোলখানি,
ভোমরা সম গুনগুনিয়ে শুনিয়ে যাব তোমার বাণী ।।
একটু তোমার পরশ লাগি’
পরাণ আমার হয় বিবাগী
পিয়াস জাগায় অধর তব, দেয় কামনার খবর আনি’ ।।
কুঁড়ির বুকে গন্ধ যেমন কাঁদে সমীর মিলন তরে
তোমায় যাচি’ বাসনা মোর আকুল আশায় কেঁদে মরে ।
প্রেম যদি না দিলে প্রাণে
আসবো তবে কীসের টানে
তবু কেন চোখের কোণে হাসির খেলা নাহি জানি ।।
golāp haẏe uṭhuk phuṭe tomār rāṅā kapolkhāni,
bhomrā sam gunaguniẏe śhuniẏe yāb tomār bāṇī ||
ekṭu tomār paraśh lāgi’
parāṇ āmār haẏ bibāgī
piẏās jāgāẏ adhar tab, deẏ kāmnār khabar āni’ ||
kum̐r̤ir buke gandh yeman kām̐de samīr milan tare
tomāẏ yāchi’ bāsnā mor ākul āśhāẏ kem̐de mare |
prem yadi nā dile prāṇe
āsbo tabe kīser ṭāne
tabu ken chokher koṇe hāsir khelā nāhi jāni ||