গঙ্গা আমার মা পদ্মা আমার মা
গঙ্গা আমার মা পদ্মা আমার মা
ও ও তার দুই চোখে দুই জলের ধারা মেঘনা যমুনা।।
একই আকাশ একই বাতাস
এক হৃদয়ের একই তো শ্বাস।
দোয়েল কোয়েল পাখির ঠোটে একই মুর্ছনা।
ও ও তার দুই চোখে দুই জলের ধারা মেঘনা যমুনা।।
এপার ওপার কোন পাড়ে জানি না
ও আমি সব খানেতে আছি
গাঙ্গের জলে ভাসিয়ে ডিংগা
ও আমি পদ্মাতে হই মাঝি
শংখ চিলের ভাসিয়ে ডানা
ও আমি দুই নদীতে নাচি
একই আশা ভালবাসা কান্না হাসির একই ভাষা।
দুঃখ সুখের বুকের মাঝে একই যন্ত্রনা
ও ও তার দুই চোখে দুই জলের ধারা মেঘনা যমুনা।।
gaṅgā āmār mā padmā āmār mā
o o tār dui chokhe dui jaler dhārā meghnā yamunā||
eka̮i ākāśh eka̮i bātās
ek hṛdaẏer eka̮i to śhbās|
doẏel koẏel pākhir ṭhoṭe eka̮i murchhanā|
o o tār dui chokhe dui jaler dhārā meghnā yamunā||
epār opār kon pār̤e jāni nā
o āmi sab khānete āchhi
gāṅger jale bhāsiẏe ḍiṁgā
o āmi padmāte ha̮i mājhi
śhaṁkh chiler bhāsiẏe ḍānā
o āmi dui nadīte nāchi
eka̮i āśhā bhālbāsā kānnā hāsir eka̮i bhāṣhā|
duḥkh sukher buker mājhe eka̮i yantranā
o o tār dui chokhe dui jaler dhārā meghnā yamunā||