Gane Mor Kon Indradhanu

গানে মোর কোন ইন্দ্রধনু আজ স্বপ্ন ছড়াতে চায়
Year
Language

গানে মোর কোন ইন্দ্রধনু আজ স্বপ্ন ছড়াতে চায়
হৃদয় ভরাতে চায়।।

মিতা মোর কাকলী কুহু
সুর শুধু যে ঝরাতে চায়
আবেশ ছড়াতে চায় প্রাণে মোর।

মৌমাছিদের গীতালী, পাখায় বাজায় মিতালী।।
মিড় দোলানো সুরে আমার কন্ঠে মালা পরাতে চায় হায়

মিতা মোর কাকলী কুহু
সুর শুধু যে ঝরাতে চায়
আবেশ ছড়াতে চায় প্রাণে মোর।

বাতাস হলো খেয়ালী, শোনায় কি গান হেঁয়ালি
কে জানে গো কার বাশীঁ আজ কি সুর প্রাণে ধরাতে চায় হায়।

মিতা মোর কাকলী কুহু
সুর শুধু যে ঝরাতে চায়
আবেশ ছড়াতে চায় প্রাণে মোর।

gāne mor kon indradhnu āj sbapn chhar̤āte chāẏ
hṛdaẏ bharāte chāẏ||

mitā mor kāklī kuhu
sur śhudhu ye jharāte chāẏ
ābeśh chhar̤āte chāẏ prāṇe mor|

maumāchhider gītālī, pākhāẏ bājāẏ mitālī||
mir̤ dolāno sure āmār kanṭhe mālā parāte chāẏ hāẏ

mitā mor kāklī kuhu
sur śhudhu ye jharāte chāẏ
ābeśh chhar̤āte chāẏ prāṇe mor|

bātās halo kheẏālī, śhonāẏ ki gān hem̐ẏāli
ke jāne go kār bāśhīm̐ āj ki sur prāṇe dharāte chāẏ hāẏ|

mitā mor kāklī kuhu
sur śhudhu ye jharāte chāẏ
ābeśh chhar̤āte chāẏ prāṇe mor|