Galper shuru

গল্পের শুরু
Year
Language

তোমাদের আজ একটি গল্প শুনাবো আমি
অনেক অনেক আগের কথা
আমাদের এই বাংলাদেশে ছিলো একটি অদ্ভুত ছেলে
এটি সেই অদ্ভুত ছেলেটির গল্প)
অদ্ভুত একটি ছেলে, অদ্ভুত নিয়মে
অ্যাকোস্টিক আর হারমনিকায় কত স্বপ্ন দেখে
হঠাৎ করেই খুজে পায় সে তার ভালোবাসা
জীবনটা হয়ে যায় যে রঙ্গীন,বুকে অনেক আশা

আকাশের সাদা মেঘে ভেসে বেড়ায় দুজন
গান ধরে নতুন সুরে,নতুন এক জীবন

জোছনায়…. হাঁটবো আমি অজানা পথে তোমায় নিয়ে
জোছনায়…. লিখবো নতুন সুরে গান তোমায় ভেবে

তারপরে হঠাৎ করেই ভেঙ্গে যায় তার স্বপ্ন
হারিয়ে যায় মেয়েটি কোথাও, জীবনটা অস্পষ্ট
অ্যাকোস্টিক-এ দুঃখের বসত, হারমনিকায় কষ্ট
হৃদয় তার অভিমানে খুব নিরবে নষ্ট
চলে যায় সে দেশটি ছেড়ে বুকে নিয়ে সংশয়
নিঃস্ব ছেলের তবুও আছে সব হারাবার ভয়
আকাশ মেঘে ঢাকা, নেই জোছনা যে
তবুও মনে পড়ে ভালোবাসাটাকে

জোছনায়…. হাঁটবো আমি অজানা পথে তোমায় নিয়ে
জোছনায়…. লিখবো নতুন সুরে গান তোমায় ভেবে

তারপর কেটে যায় অনেকগুলো দিন
গানগুলো তার কাছে যেন অর্থহীন
কালো চুল এখন লম্বা এলোমেলো
ঢেকে দেয় তার উজ্জ্বল চোখদুটো

হঠাৎ কি সে শোনে (জোছনায় অজানা পথে চলা)
নতুন সুর কানে বাজে (এখানে আছে যে মোর ভালোবাসা)
মেঘগুলো যায় সরে (জোছনায় অজানা পথে চলা)
জোছনা মুচকি হাসে (এখানে আছে যে মোর ভালোবাসা)

জোছনায়…. গাইবো আমি এই পথ ধরে নতুন করে
জোছনায়…. খুঁজবো আমি ভালোবাসাটাকে অজানার পথে

তারপর.. অদ্ভুত সেই ছেলেটি আবার শুরু করলো হাটা

tomāder āj ekṭi galp śhunābo āmi
anek anek āger kathā
āmāder ei bāṁlādeśhe chhilo ekṭi adbhut chhele
eṭi sei adbhut chheleṭir galp)
adbhut ekṭi chhele, adbhut niẏame
a্yākosṭik ār hāramanikāẏ kat sbapn dekhe
haṭhāt karei khuje pāẏ se tār bhālobāsā
jībanṭā haẏe yāẏ ye raṅgīn,buke anek āśhā

ākāśher sādā meghe bhese ber̤āẏ dujan
gān dhare natun sure,natun ek jīban

jochhanāẏ…. hām̐ṭbo āmi ajānā pathe tomāẏ niẏe
jochhanāẏ…. likhbo natun sure gān tomāẏ bhebe

tārapre haṭhāt karei bheṅge yāẏ tār sbapn
hāriẏe yāẏ meẏeṭi kothāo, jībanṭā aspaṣhṭ
a্yākosṭik-e duḥkher basat, hāramanikāẏ kaṣhṭ
hṛdaẏ tār abhimāne khub nirbe naṣhṭ
chale yāẏ se deśhṭi chher̤e buke niẏe saṁśhaẏ
niḥsb chheler tabuo āchhe sab hārābār bhaẏ
ākāśh meghe ḍhākā, nei jochhnā ye
tabuo mane par̤e bhālobāsāṭāke

jochhanāẏ…. hām̐ṭbo āmi ajānā pathe tomāẏ niẏe
jochhanāẏ…. likhbo natun sure gān tomāẏ bhebe

tārpar keṭe yāẏ anekgulo din
gāngulo tār kāchhe yen arthahīn
kālo chul ekhan lambā elomelo
ḍheke deẏ tār ujjbal chokhduṭo

haṭhāt ki se śhone (jochhanāẏ ajānā pathe chalā)
natun sur kāne bāje (ekhāne āchhe ye mor bhālobāsā)
meghgulo yāẏ sare (jochhanāẏ ajānā pathe chalā)
jochhnā muchki hāse (ekhāne āchhe ye mor bhālobāsā)

jochhanāẏ…. gāibo āmi ei path dhare natun kare
jochhanāẏ…. khum̐jbo āmi bhālobāsāṭāke ajānār pathe

tārpar.. adbhut sei chheleṭi ābār śhuru karlo hāṭā