Esechhile tabu aas naai jaanaaye gele

এসেছিলে তবু আস নাই জানায়ে গেলে
Work
Year
Language

এসেছিলে তবু আস নাই জানায়ে গেলে

সমুখের পথ দিয়ে পলাতকা ছায়া ফেলে।।

তোমার সে উদাসীনতা সত্য কিনা জানি না সে

চঞ্চল চরণ গেল ঘাসে ঘাসে বেদনা মেলে।।

তখন পাতায় পাতায় বিন্দু বিন্দু ঝরে জল

শ্যামল বনান্তভূমি করে ছলোছল্‌।

তুমি চলে গেছ ধীরে ধীরে সিক্ত সমীরে

পিছনে নীপবীথিকায় রৌদ্রছায়া যায় খেলে।।

esechhile tabu ās nāi jānāẏe gele

samukher path diẏe palātkā chhāẏā phele||

tomār se udāsīntā saty kinā jāni nā se

chañchal charaṇ gel ghāse ghāse bednā mele||

takhan pātāẏ pātāẏ bindu bindu jhare jal

śhyāmal banāntabhūmi kare chhalochhal‌|

tumi chale gechh dhīre dhīre sikt samīre

pichhne nīpabīthikāẏ raudrachhāẏā yāẏ khele||