এমন যদি হত
আমি পাখির মত
উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ।
পালাই বহুদূরে
ক্লান্ত ভবঘুরে
ফিরব ঘরে কোথায় এমন ঘর।
বৃক্ষতলে শুয়ে
তোমার দুঃখ ছুঁয়ে
ঘুম আসেনা ঘুমও স্বার্থপর।
হঠাৎ ফিরে দেখি
নিজের মুখোমুখি
শূণ্য ভীষণ শূণ্য মনে হয়।
কী আর এমন হবে
কে পেয়েছে কবে
স্বপ্নগুলো স্বপ্ন হয়েই রয়।
হতাম যদি রঙিন প্রজাপতি
ফুলে ফুলে মাতামাতি।
দিনের আলো কাটে উড়ে উড়ে
তোমার আমার গানের সুরে।
eman yadi hat
āmi pākhir mat
ur̤e ur̤e ber̤āi sārākṣhaṇ|
pālāi bahudūre
klānt bhabghure
phirab ghare kothāẏ eman ghar|
bṛkṣhatle śhuẏe
tomār duḥkh chhum̐ẏe
ghum āsenā ghumao sbārthapar|
haṭhāt phire dekhi
nijer mukhomukhi
śhūṇy bhīṣhaṇ śhūṇy mane haẏ|
kī ār eman habe
ke peẏechhe kabe
sbapnagulo sbapn haẏei raẏ|
hatām yadi raṅin prajāpti
phule phule mātāmāti|
diner ālo kāṭe ur̤e ur̤e
tomār āmār gāner sure|