Ei udaasee haaoyaar pathe pathe mukulguli jhare

এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে
Work
Year
Language

এই উদাসী হাওয়ার পথে পথে মুকুলগুলি ঝরে
আমি কুড়িয়ে নিয়েছি, তোমার চরণে দিয়েছি
লহো লহো করুণ করে।।

যখন যাব চলে ওরা ফুটবে তোমার কোলে,
তোমার মালা গাঁথার আঙুলগুলি মধুর বেদনভরে
যেন আমায় স্মরণ করে।।

বউ কথা কও তন্দ্রাহারা বিফল ব্যথায় ডাক দিয়ে হয় সারা
আজি বিভোর রাতে।
দুজনের কানাকানি কথা দুজনের মিলনবিহ্বলতা,
জ্যোৎস্না ধারায় যায় ভেসে যায় দোলের পূর্ণিমাতে।

এই আভাসগুলি পড়বে মালায় গাঁথা কালকে দিনের তরে
তোমার অলস দ্বিপ্রহরে।।

ei udāsī hāoẏār pathe pathe mukulguli jhare
āmi kur̤iẏe niẏechhi, tomār charṇe diẏechhi
laho laho karuṇ kare||

yakhan yāb chale orā phuṭbe tomār kole,
tomār mālā gām̐thār āṅulguli madhur bedanabhre
yen āmāẏ smaraṇ kare||

ba̮u kathā kao tandrāhārā biphal byathāẏ ḍāk diẏe haẏ sārā
āji bibhor rāte|
dujner kānākāni kathā dujner milanabihbaltā,
jyotsnā dhārāẏ yāẏ bhese yāẏ doler pūrṇimāte|

ei ābhāsguli par̤be mālāẏ gām̐thā kālke diner tare
tomār alas dbiprahre||