Ei raat daake ai chaamd daake

এই রাত ডাকে ঐ চাঁদ ডাকে
Year
Language

এই রাত ডাকে ঐ চাঁদ ডাকে
হায় তুমি কোথায় ।।
ভালবাসার রঙ্গে রঙ্গে ।।
আমি সাজাবো তোমায়
তুমি কোথায় ।।

এমন করে ডাকো যদি ।।
আমার ঘরে থাকাই দায়
এই রাত ডাকে ওই চাঁদ ডাকে
আজ তোমায় আমায়

ও ও ও……
তুমি সাথী হয়ে এলে
আমি নয়ন ভরে জীবন ভরে
রাখবো তোমায় আপন করে
সুখে দুঃখে দেখনবো তোমায়
প্রেমের প্রদীপ জ্বেলে

আমি চীর সাথী হয়ে এলাম
চির দিনের আশায় ।।
এই রাত ডাকে ওই চাঁদ ডাকে
আজ তোমায় আমায়

ও ও ও……
আমি থাকি বা না থাকি
তবু বাতাস হয়ে সুবাশ হয়ে
তোমায় কাছে আসবো বয়ে
গানে গানে ডাকবো তোমায়
হয়ে বনের পাখী
আমি বুকের মাঝে রাখবো তোমায়
বুকের ভালোবাসায় ।।

এই রাত ডাকে ওই চাঁদ ডাকে
আজ তোমায় আমায়

ei rāt ḍāke ai chām̐d ḍāke
hāẏ tumi kothāẏ ||
bhālabāsār raṅge raṅge ||
āmi sājābo tomāẏ
tumi kothāẏ ||

eman kare ḍāko yadi ||
āmār ghare thākāi dāẏ
ei rāt ḍāke oi chām̐d ḍāke
āj tomāẏ āmāẏ

o o o……
tumi sāthī haẏe ele
āmi naẏan bhare jīban bhare
rākhbo tomāẏ āpan kare
sukhe duḥkhe dekhanbo tomāẏ
premer pradīp jbele

āmi chīr sāthī haẏe elām
chir diner āśhāẏ ||
ei rāt ḍāke oi chām̐d ḍāke
āj tomāẏ āmāẏ

o o o……
āmi thāki bā nā thāki
tabu bātās haẏe subāśh haẏe
tomāẏ kāchhe āsbo baẏe
gāne gāne ḍākbo tomāẏ
haẏe baner pākhī
āmi buker mājhe rākhbo tomāẏ
buker bhālobāsāẏ ||

ei rāt ḍāke oi chām̐d ḍāke
āj tomāẏ āmāẏ