দিনশেষের রাঙা মুকুল জাগল চিতে।
সঙ্গোপনে ফুটবে প্রেমের মঞ্জরীতে॥
মন্দবায়ে অন্ধকারে দুলবে তোমার পথের ধারে,
গন্ধ তাহার লাগবে তোমার আগমনীতে--
ফুটবে যখন মুকুল প্রেমের মঞ্জরীতে--
রাত যেন না বৃথা কাটে প্রিয়তম হে--
এসো এসো প্রাণে মম, গানে মম হে।
এসো নিবিড় মিলনক্ষণে রজনীগন্ধার কাননে,
স্বপন হয়ে এসো আমার নিশীথিনীতে--
ফুটবে যখন মুকুল প্রেমের মঞ্জরীতে॥
dinaśheṣher rāṅā mukul jāgal chite|
saṅgopne phuṭbe premer mañjarīte||
mandabāẏe andhakāre dulbe tomār pather dhāre,
gandh tāhār lāgbe tomār āgamnīte--
phuṭbe yakhan mukul premer mañjarīte--
rāt yen nā bṛthā kāṭe priẏatam he--
eso eso prāṇe mam, gāne mam he|
eso nibir̤ milanakṣhaṇe rajanīgandhār kānne,
sbapan haẏe eso āmār niśhīthinīte--
phuṭbe yakhan mukul premer mañjarīte||