Dhaaraa hal saaraa

ধারা হল সারা
Work
Language

বাদল-ধারা হল সারা, বাজে বিদায়-সুর।
গানের পালা শেষ ক'রে দে রে, যাবি অনেক দূর॥
ছাড়ল খেয়া ও পার হতে   ভাদ্রদিনের ভরা স্রোতে   রে,
দুলছে তরী নদীর পথে তরঙ্গবন্ধুর॥
কদমকেশর ঢেকেছে আজ বনতলের ধূলি,
মৌমাছিরা কেয়াবনের পথ গিয়েছে ভুলি।
অরণ্যে আজ স্তব্ধ হাওয়া,   আকাশ আজি শিশির-ছাওয়া   রে
          আলোতে আজ স্মৃতির আভাস বৃষ্টির বিন্দুর॥

bādal-dhārā hal sārā, bāje bidāẏ-sur|
gāner pālā śheṣh ka're de re, yābi anek dūr||
chhār̤al kheẏā o pār hate   bhādradiner bharā srote   re,
dulchhe tarī nadīr pathe taraṅgabandhur||
kadamakeśhar ḍhekechhe āj banatler dhūli,
maumāchhirā keẏābner path giẏechhe bhuli|
araṇye āj stabdh hāoẏā,   ākāśh āji śhiśhir-chhāoẏā   re
          ālote āj smṛtir ābhās bṛṣhṭir bindur||