Dhaamdhaar thekeo jatil

ধাঁধার থেকেও জটিল
Year
Language

ধাঁধার থেকেও জটিল তুমি
খিদের থেকেও স্পষ্ট
কাজের মধ্যে অকাজ খালি
মনের মধ্যে কষ্ট
স্বপ্ন হয়ে যখন তখন আঁকড়ে আমায় ধর
তাইতো বলি আমায় বরং ঘেন্না কর ঘেন্না কর

গুনগানের হাজার বুলি শুধুই সময় নষ্ট
আঁকছো ছবি সমস্ত দিন রঙ সবই অস্পষ্ট

সুখের থেকেও হাজার গুনে দুঃখ অনেক ভালো
তাইতো বলি আমায় বরং ঘেন্না কর ঘেন্না কর

আজ চালাক আমি কাল বোকা
মহৎ প্রেমিক ন্যাকা ন্যাকা
আমার আসল চেহারা কি চিনতে তুমি পার?
চিনতে যদি পেরেই থাকো ঘেন্না কর ঘেন্না কর

dhām̐dhār thekeo jaṭil tumi
khider thekeo spaṣhṭ
kājer madhye akāj khāli
maner madhye kaṣhṭ
sbapn haẏe yakhan takhan ām̐kr̤e āmāẏ dhar
tāito bali āmāẏ baraṁ ghennā kar ghennā kar

gunagāner hājār buli śhudhui samaẏ naṣhṭ
ām̐kchho chhabi samast din raṅ saba̮i aspaṣhṭ

sukher thekeo hājār gune duḥkh anek bhālo
tāito bali āmāẏ baraṁ ghennā kar ghennā kar

āj chālāk āmi kāl bokā
mahat premik nyākā nyākā
āmār āsal chehārā ki chinte tumi pār?
chinte yadi perei thāko ghennā kar ghennā kar