চৈত্রদিনের ঝরাপাতার পথে
দিনগুলি মোর কোথায় গেল বেলা শেষের শেষ আলোকের রথে।।
নিয়ে গেল কতই আলো কতই ছায়া,
নিল কানে-কানে-ডাকা নামের মনে-মনে-রাখা মায়া,
নিয়ে গেল বসন্ত সে আমার ভাঙা কুঞ্জশাখা হতে।।
দূরে দূরে কোথায় আমার স্বপনখানি
কয়ে বেড়ায়, এই তো আমি, প্রাণে প্রাণে চিরদিনের জানাজানি।
কোথায় আমার নয়ন আলো
কোন্ প্রদীপের আলোর সনে কেমন করে সে মিলালো।
আবার সে কোন্ সুদূর বিপুল নভে
অস্তপারের দিনগুলি মোর নূতন উষার আলো হয়ে রবে—-
আমায় ওরা চিনবে না গো, চিনবে না আর আমি কোনো মতে।।
chaitradiner jharāpātār pathe
dinguli mor kothāẏ gel belā śheṣher śheṣh āloker rathe||
niẏe gel kata̮i ālo kata̮i chhāẏā,
nil kāne-kāne-ḍākā nāmer mane-mane-rākhā māẏā,
niẏe gel basant se āmār bhāṅā kuñjaśhākhā hate||
dūre dūre kothāẏ āmār sbapankhāni
kaẏe ber̤āẏ, ei to āmi, prāṇe prāṇe chiradiner jānājāni|
kothāẏ āmār naẏan ālo
kon pradīper ālor sane keman kare se milālo|
ābār se kon sudūr bipul nabhe
astapārer dinguli mor nūtan uṣhār ālo haẏe rabe—-
āmāẏ orā chinbe nā go, chinbe nā ār āmi kono mate||