Chaamd saajaalo

চাঁদ সাজালো
Year
Language

চাঁদ সাজালো আলো রুপালি
ভ্রমরেরা গান করে রাত রুপালি
সুরে সুরে পাগল আমার ভুবন

গোলাপের পাপড়ি সব ঝরে যায়
জীবন ভরে থাকে হাসি কান্নায়
তেমনি ভাবে শরতের দিন কেঁদে যায়
তুমি আমি রব শুধু দুজনায়

দেবদারু ফেলেছে শুভ্র ছায়া
মহুয়া তার সাথে দিয়েছে সাড়া
বসন্ত ফুলে ফুলে নেচে গেয়ে যায়
তুমি আমি রব শুধু দুজনায়

chām̐d sājālo ālo rupāli
bhramrerā gān kare rāt rupāli
sure sure pāgal āmār bhuban

golāper pāpr̤i sab jhare yāẏ
jīban bhare thāke hāsi kānnāẏ
temni bhābe śharter din kem̐de yāẏ
tumi āmi rab śhudhu dujanāẏ

debdāru phelechhe śhubhr chhāẏā
mahuẏā tār sāthe diẏechhe sār̤ā
basant phule phule neche geẏe yāẏ
tumi āmi rab śhudhu dujanāẏ