বিধি ডাগর আঁখি যদি দিয়েছিল
সে কি আমারি পানে ভুলে পড়িবে না॥
দুটি অতুল পদতলে রাতুল শতদল
জানি না কী লাগিয়া পরশে ধরাতল,
মাটির 'পরে তার করুণা মাটি হল--সে পদ মোর পথে চলিবে না?
তব কণ্ঠ 'পরে হয়ে দিশাহারা
বিধি অনেক ঢেলেছিল মধুধারা।
যদি ও মুখ মনোরম শ্রবণে রাখি মম
নীরবে অতি ধীরে ভ্রমরগীতিসম
দু কথা বল যদি 'প্রিয়' বা 'প্রিয়তম', তাহে তো কণা মধু ফুরাবে না।
হাসিতে সুধানদী উছলে নিরবধি,
নয়নে ভরি উঠেঅমৃতমহোদধি--
এত সুধা কেন সৃজিল বিধি, যদিআমারি তৃষাটুকু পুরাবে না॥
bidhi ḍāgar ām̐khi yadi diẏechhil
se ki āmāri pāne bhule par̤ibe nā||
duṭi atul padatle rātul śhatdal
jāni nā kī lāgiẏā parśhe dharātal,
māṭir 'pare tār karuṇā māṭi hal--se pad mor pathe chalibe nā?
tab kaṇṭh 'pare haẏe diśhāhārā
bidhi anek ḍhelechhil madhudhārā|
yadi o mukh manoram śhrabṇe rākhi mam
nīrbe ti dhīre bhramaragītisam
du kathā bal yadi 'priẏ' bā 'priẏatam', tāhe to kaṇā madhu phurābe nā|
hāsite sudhāndī uchhle nirabdhi,
naẏane bhari uṭheamṛtamahoddhi--
et sudhā ken sṛjil bidhi, yadiāmāri tṛṣhāṭuku purābe nā||