ভুলে যাই থেকে থেকে
তোমার আসন-‘পরে বসাতে চাও নাম আমাদের হেঁকে হেঁকে।।
দ্বারী মোদের চেনে না যে, বাধা দেয় পথের মাঝে।।
বাহিরে দাঁড়িয়ে আছি, লও ভিতরে ডেকে ডেকে।।
মোদের প্রাণ দিয়েছ আপন হাতে, মান দিয়েছ তারি সাথে।
থেকেও সে মান থাকে না যে লোভে আর ভয়ে লাজে
ম্লান হয় দিনে দিনে যায় ধুলাতে ঢেকে ঢেকে।।
bhule yāi theke theke
tomār āsan-‘pare basāte chāo nām āmāder hem̐ke hem̐ke||
dbārī moder chene nā ye, bādhā deẏ pather mājhe||
bāhire dām̐r̤iẏe āchhi, lao bhitre ḍeke ḍeke||
moder prāṇ diẏechh āpan hāte, mān diẏechh tāri sāthe|
thekeo se mān thāke nā ye lobhe ār bhaẏe lāje
mlān haẏ dine dine yāẏ dhulāte ḍheke ḍheke||