ভুল সবই ভুল
এই জীবনের পাতায় পাতায়
যা লেখা, সে ভুল।
ভুল সবই ভুল
এই শ্রাবণে মোর ফাগুন যদি
দেয় দেখা, সে ভুল।।
প্রশ্ন করে নিজের কাছে…কে আমি,
কোথায় ছিলাম, কোথায় যাব এই আমি।
মেঘের ফাঁকে একটু চাঁদের
ওই রেখা, সে ভুল।।
চলে গেলে ডাকবে না তো কেউ পিছু,
স্মৃতি আমার থাকবে না তো আর কিছু।
যদি ভাবি এই আমি আর
নই একা, সে ভুল।।
bhul saba̮i bhul
ei jībner pātāẏ pātāẏ
yā lekhā, se bhul|
bhul saba̮i bhul
ei śhrābṇe mor phāgun yadi
deẏ dekhā, se bhul||
praśhn kare nijer kāchhe…ke āmi,
kothāẏ chhilām, kothāẏ yāb ei āmi|
megher phām̐ke ekṭu chām̐der
oi rekhā, se bhul||
chale gele ḍākbe nā to keu pichhu,
smṛti āmār thākbe nā to ār kichhu|
yadi bhābi ei āmi ār
na̮i ekā, se bhul||