ভ্রমরা ফুলের বনে মধু নিতে
ভ্রমরা ফুলের বনে মধু নিতে অনেক কাঁটার জ্বালা
তুই যাসনে সেখানে রূপের জালে
জড়ালে তো আসবে দুখের পালা
তার যে জানে সে জানে, ভ্রমরা যাসনে সেখানে
ঢল ঢল সোনার অঙ্গ রঙেতে দোলায়
অঞ্জন ঐ আঁখি দুটি মনেরে ভোলায়
সেই ফুলেরই আগুনেতে ছাই হবে তোর মালা
সে জানে রূপের কানে, ভ্রমরা যাসনে সেখানে
কালো কেশের বাহারে তার ঘন রাতের ছায়া
অধরে হাসির ছোয়া নয়নতে মায়া।
ফুলে ফুলে দেহখানি যত নেশা যায়
চঞ্চল মন্দিরও দুটি চরণে বাজায়
সেই নূপুর গুঞ্জন পর আরো উতলায়
বুঝি ডাকা গানে গানে, যাসনে সেখানে।।
bhramrā phuler bane madhu nite anek kām̐ṭār jbālā
tui yāsne sekhāne rūper jāle
jar̤āle to āsbe dukher pālā
tār ye jāne se jāne, bhramrā yāsne sekhāne
ḍhal ḍhal sonār aṅg raṅete dolāẏ
añjan ai ām̐khi duṭi manere bholāẏ
sei phulera̮i āgunete chhāi habe tor mālā
se jāne rūper kāne, bhramrā yāsne sekhāne
kālo keśher bāhāre tār ghan rāter chhāẏā
adhre hāsir chhoẏā naẏante māẏā|
phule phule dehkhāni yat neśhā yāẏ
chañchal mandirao duṭi charṇe bājāẏ
sei nūpur guñjan par āro utalāẏ
bujhi ḍākā gāne gāne, yāsne sekhāne||