বসন্তে-বসন্তে তোমার কবিরে দাও ডাক--
যায় যদি সে যাক॥
রইল তাহার বাণী রইল ভরা সুরে, রইবে না সে দূরে--
হৃদয় তাহার কুঞ্জে তোমার রইবে না নির্বাক্॥
ছন্দ তাহার রইবে বেঁচে
কিশলয়ের নবীন নাচে নেচে নেচে॥
তারে তোমার বীণা যায় না যেন ভুলে,
তোমার ফুলে ফুলে
মধুকরের গুঞ্জরনে বেদনা তার থাক্॥
basante-basante tomār kabire dāo ḍāk--
yāẏ yadi se yāk||
ra̮il tāhār bāṇī ra̮il bharā sure, ra̮ibe nā se dūre--
hṛdaẏ tāhār kuñje tomār ra̮ibe nā nirbāk||
chhand tāhār ra̮ibe bem̐che
kiśhalaẏer nabīn nāche neche neche||
tāre tomār bīṇā yāẏ nā yen bhule,
tomār phule phule
madhukrer guñjarne bednā tār thāk||