বসন্ত সে যায় তো হেসে, যাবার কালে
শেষ কুসুমের পরশ রাখে বনের ভালে॥
তেমনি তুমি যাবে জানি, সঙ্গে যাবে হাসিখানি--
অলক হতে পড়বে অশোক বিদায়-থালে
রইব একা ভাসান-খেলার নদীর তটে,
বেদনাহীন মুখের ছবি স্মৃতির পটে--
অবসানের অস্ত-আলো তোমার সাথি, সেই তো ভালো--
ছায়া সে থাক্ মিলনশেষের অন্তরালে॥
basant se yāẏ to hese, yābār kāle
śheṣh kusumer paraśh rākhe baner bhāle||
temni tumi yābe jāni, saṅge yābe hāsikhāni--
alak hate par̤be aśhok bidāẏ-thāle
ra̮ib ekā bhāsān-khelār nadīr taṭe,
bedanāhīn mukher chhabi smṛtir paṭe--
abasāner ast-ālo tomār sāthi, sei to bhālo--
chhāẏā se thāk milanaśheṣher antarāle||