জমেছিলো বড় রাস্তার মোড়ে যত ঠোঙা
সব আমাদের কুড়োতেই হবে
নোংরা করেছি জানি পথঘাট
এই আমরাই
চোখ বুজে বোবা কারখানা শুয়ে থাকে
যত মারামারি যত খুনোখুনি হোক
নিজের ঘরের ইঁট নড়ে উঠলেই তবে কামড়াই
অতএব শোনো ভাইয়েরা বনেরা সব
চশমা পড়ুক ওই দেবতার দল
আর বিষয়বস্তু নিয়ে কেটে পড়লেও বেঁচে থাকবো
ডিগবাজী খেয়ে ফিরে আসি যেই আমি
ভিখিরি সাজার কোনো পরিণতি নেই
কোনো গৌরব নেই
শুধু প্রাচীন কবির ভুল কাব্য...
পোকামাকড়ের চেহারায় হয়রান
ভয় পেয়ে গেল বাঙালীর সন্তান
হাত তুলে বসে থাকি ডাকি ভগবান
ফ্লাশ টেনে ধুয়ে যাবে কবে অপমান
বাক্যবাগীশ দলে ভিড়ে যাই
বাক্যবাগীশ দলে ভিড়ে যাই
বাক্যবাগীশ দলে ভিড়ে যাই
মুখগুলো দেখি যতবার
ফাঁকা এই উপহার তুলে দিলে মানুষের হাতে
দু বোতল দিন রাত ফুরিয়ে গেলেও কার কি আসে
আমদের যায় আসে এই ধূসরে
ক্লান্তির কেশরে
ভ্রান্তির ফাঁপরে
হাঁফিয়ে উঠেছি এই ঘুরপাক ঝিম ঝিম আকাশে
মনে রেখো এই চিরুণীর দাঁতে
খুব পরিপাটি আমাদের জ্ঞান তো সভ্য খুব
লজ্জা লজ্জা করে তাকাতে পারি না আমি ওদিকে
এর পর পড়ে থাকে কিছু
সাধারণ মানুষের কঙ্কাল ভাগ্যের জোরে
আজ শয্যার পাশাপাশি শিল্পবিরোধ ঘটে শহরে...
পোকামাকড়ের চেহারায় হয়রান
ভয় পেয়ে গেল বাঙালীর সন্তান
হাত তুলে বসে থাকি ডাকি ভগবান
ফ্লাশ টেনে ধুয়ে যাবে কবে অপমান
বাক্যবাগীশ দলে ভিড়ে যাই
বাক্যবাগীশ দলে ভিড়ে যাই
বাক্যবাগীশ দলে ভিড়ে যাই
jamechhilo bar̤ rāstār mor̤e yat ṭhoṅā
sab āmāder kur̤otei habe
noṁrā karechhi jāni pathghāṭ
ei āmarāi
chokh buje bobā kārkhānā śhuẏe thāke
yat mārāmāri yat khunokhuni hok
nijer gharer im̐ṭ nar̤e uṭhalei tabe kāmar̤āi
ataeb śhono bhāiẏerā banerā sab
chaśhmā par̤uk oi debtār dal
ār biṣhaẏabastu niẏe keṭe par̤aleo bem̐che thākbo
ḍigbājī kheẏe phire āsi yei āmi
bhikhiri sājār kono pariṇti nei
kono gaurab nei
śhudhu prāchīn kabir bhul kāby...
pokāmākr̤er chehārāẏ haẏarān
bhaẏ peẏe gel bāṅālīr santān
hāt tule base thāki ḍāki bhagbān
phlāśh ṭene dhuẏe yābe kabe apmān
bākyabāgīśh dale bhir̤e yāi
bākyabāgīśh dale bhir̤e yāi
bākyabāgīśh dale bhir̤e yāi
mukhgulo dekhi yatbār
phām̐kā ei uphār tule dile mānuṣher hāte
du botal din rāt phuriẏe geleo kār ki āse
āmder yāẏ āse ei dhūsre
klāntir keśhre
bhrāntir phām̐pre
hām̐phiẏe uṭhechhi ei ghurpāk jhim jhim ākāśhe
mane rekho ei chiruṇīr dām̐te
khub paripāṭi āmāder jñān to sabhy khub
lajjā lajjā kare tākāte pāri nā āmi odike
er par par̤e thāke kichhu
sādhāraṇ mānuṣher kaṅkāl bhāgyer jore
āj śhayyār pāśhāpāśhi śhilpabirodh ghaṭe śhahre...
pokāmākr̤er chehārāẏ haẏarān
bhaẏ peẏe gel bāṅālīr santān
hāt tule base thāki ḍāki bhagbān
phlāśh ṭene dhuẏe yābe kabe apmān
bākyabāgīśh dale bhir̤e yāi
bākyabāgīśh dale bhir̤e yāi
bākyabāgīśh dale bhir̤e yāi