Baaje baaje ramyabeenaa baaje

বাজে বাজে রম্যবীণা বাজে
Work
Language

বাজে বাজে রম্যবীণা বাজে--
অমলকমল-মাঝে, জ্যোৎস্নারজনী  মাঝে,
কাজলঘন-মাঝে, নিশি আঁধার-মাঝে,
কুসুমসুরভি-মাঝে বীনরণন শুনি যে--
          প্রেমে প্রেমে বাজে ॥
নাচে নাচে রম্যতালে নাচে--
তপন তারা নাচে, নদী সমুদ্র নাচে,
জন্মমরণ নাচে, যুগযুগান্ত নাচে,
ভকতহৃদয় নাচে বিশ্বছন্দে মাতিয়ে--
          প্রেমে প্রেমে নাচে ॥
সাজে সাজে রম্যবেশে সাজে--
নীল অম্বর সাজে, উষাসন্ধ্যা সাজে,
ধরণীধূলি সাজে, দীনদুঃখী সাজে,
প্রণত চিত্ত সাজে বিশ্বশোভায় লুটায়ে--
          প্রেমে প্রেমে সাজে ॥

bāje bāje ramyabīṇā bāje--
amalakmal-mājhe, jyotsnārajnī  mājhe,
kājalghan-mājhe, niśhi ām̐dhār-mājhe,
kusumasurbhi-mājhe bīnarṇan śhuni ye--
          preme preme bāje ||
nāche nāche ramyatāle nāche--
tapan tārā nāche, nadī samudr nāche,
janmamraṇ nāche, yugayugānt nāche,
bhakatahṛdaẏ nāche biśhbachhande mātiẏe--
          preme preme nāche ||
sāje sāje ramyabeśhe sāje--
nīl ambar sāje, uṣhāsandhyā sāje,
dharaṇīdhūli sāje, dīnaduḥkhī sāje,
praṇat chitt sāje biśhbaśhobhāẏ luṭāẏe--
          preme preme sāje ||