তোর কথা কে বা শোনে
তোকে কে মানে রে
কেন তোর উঁচু বাড়ি
কেন তুই বাবু রে
তোর কিসের গরম এত
কষ্ট খুব আহারে
তোর জুতোর ওজন ভারী
তাই কি তুই বাবু রে
তোর বুঝি সাদা কলার
সময় নেই কথা বলার
তোর বুঝি নোংরা লাগে
নাকে রুমাল চাপা দে
তোর কথা কে বা শোনে
তোকে কে মানে রে
কেন তোর উঁচু বাড়ি
কেন তুই বাবু রে
যদি মাটির নিচে খনি পাস
তবে মারবি মানুষ ফেলবি লাশ
তুই সংরক্ষণে ভয় পাবি
আর ঘুমের ওষুধ টপকাবি
তোর চাঁদে যাওয়া হোলো না
হবেনা জানি
তোর ফর্সা হওয়া হোলো না
হবেনা জানি
তোর চাঁদে যাওয়া হোলো না
হবেনা জানি
তোর ফর্সা হওয়া হোলো না
হবেনা জানি
হবেনা হবেনা হবেনা হ...বে...না...
খালি তোর মাইনে বাড়ে
ওই বোকা শহরে
তোর গাড়ি ধোঁয়া ছাড়ে
তাই কি তুই বাবু রে
তোর জীবন সত্যি খুব দামী
তোর যুদ্ধে যাওয়া বোকামি
তুই যদ্ধে যাবি কোন মুখে
তোর সাহস আছে কোন বুকে
সম্পত্তি কেউই পেলো না
পাবে না জানি
তোর ছেলেপুলে হোলো না
হবে না জানি
সম্পত্তি কেউই পেলো না
পাবে না জানি
তোর ছেলেপুলে হোলো না
হবে না জানি
হবেনা হবেনা হবেনা হ...বে...না...
তোর কথা কে বা শোনে
তোকে কে মানে রে
কেন তোর উঁচু বাড়ি
কেন তুই বাবু রে
তোর কিসের গরম এত
কষ্ট খুব আহারে
তোর জুতোর ওজন ভারী
তাই কি তুই বাবু রে
তোর বুঝি সাদা কলার
সময় নেই কথা বলার
তোর বুঝি নোংরা লাগে
নাকে রুমাল চাপা দে
তোর কথা কে বা শোনে
তোকে কে মানে রে
কেন তোর উঁচু বাড়ি
কেন তুই বাবু রে