অথৈ জলে ডুবেই যদি মানিক পাওয়া যায়
অথৈ জলে ডুবেই যদি মানিক পাওয়া যায়।
তাহলে ডুবিয়ে দিয়ে এই মনটাকে
কাটিয়ে দিতাম আমি কিছুটা সময়
একলা বসেই ওগো সাগর বেলায়।।
পরশমনিরে বেধে বুকেরই তারে
বলতাম পেয়েছি আমি খুজেছি যারে
মুঠোয় নিতাম তুলে পরম পাওয়া।
যা কিছু আমায় শুধু কাঁদায় হাসায়।।
মানিক সে তো মন মিথ্যে সবই আর
তারে ধরা যায় না তারে ছোঁয়া যায় না।
সে তো শুধু কল্পনা।
ইচ্ছার ঝিনুকে আহা মুক্তো জ্বলে।
হৃদয় যদি সোনা হয় সহজে মিলে
সোনার সোহাগে হিয়া হয় সোহাগী।
ভোলে তখন মন মৃগের মায়ায়।।
athai jale ḍubei yadi mānik pāoẏā yāẏ|
tāhle ḍubiẏe diẏe ei manṭāke
kāṭiẏe ditām āmi kichhuṭā samaẏ
eklā basei ogo sāgar belāẏ||
paraśhamnire bedhe bukera̮i tāre
baltām peẏechhi āmi khujechhi yāre
muṭhoẏ nitām tule param pāoẏā|
yā kichhu āmāẏ śhudhu kām̐dāẏ hāsāẏ||
mānik se to man mithye saba̮i ār
tāre dharā yāẏ nā tāre chhom̐ẏā yāẏ nā|
se to śhudhu kalpanā|
ichchhār jhinuke āhā mukto jbale|
hṛdaẏ yadi sonā haẏ sahje mile
sonār sohāge hiẏā haẏ sohāgī|
bhole takhan man mṛger māẏāẏ||