অন্তর যার অথৈ সাগর
সেই সাগরে বলো ডুববে নাকি।
কুল ছেড়ে তাই অকুলে এলাম
বন্ধু ওগো তোমারি ডাকি ।।
এক রাশ জোসনার চন্দন ফুল
এই মন উপবনে ফোঁটায় মুকুল।
স্বপন ভ্রমর কোথায় ছিলো
মুগ্ধ হয়ে কথা হারিয়ে অপলকে তাকিয়ে থাকে ।।
অনুরাগ কাকে বলে বুঝি না তো হায়
সুখে কেন দু’নয়নে জল ভরে যায়।
শুধু জানি গো ধন্য আমি
যা কিছু চাওয়া যা কিছু পাওয়ার সবটুকু দিয়ে তোমাকে ।।
antar yār athai sāgar
sei sāgre balo ḍubbe nāki|
kul chher̤e tāi akule elām
bandhu ogo tomāri ḍāki ||
ek rāśh josnār chandan phul
ei man upabne phom̐ṭāẏ mukul|
sbapan bhramar kothāẏ chhilo
mugdh haẏe kathā hāriẏe apalke tākiẏe thāke ||
anurāg kāke bale bujhi nā to hāẏ
sukhe ken du’naẏane jal bhare yāẏ|
śhudhu jāni go dhany āmi
yā kichhu chāoẏā yā kichhu pāoẏār sabṭuku diẏe tomāke ||