অনেক কথা বলেছিলেম কবে তোমার কানে কানে
অনেক কথা বলেছিলেম কবে তোমার কানে কানে
কত নিশীথ-অন্ধকারে, কত গোপন গানে গানে।।
সে কি তোমার মনে আছে তাই শুধাতে এলেম কাছে–
রাতের বুকের মাঝে তারা মিলিয়ে আছে সকল খানে।।
ঘুম ভেঙে তাই শুনি যবে দীপ-নেভা মোর বাতায়নে
স্বপ্নে পাওয়া বাদল-হাওয়া ছুটে আসে ক্ষণে ক্ষণে–
বৃষ্টিধারার ঝরোঝরে ঝাউবাগানের মরোমরে
ভিজে মাটির গন্ধে হঠাৎ সেই কথা সব মনে আনে।।
anek kathā balechhilem kabe tomār kāne kāne
kat niśhīth-andhakāre, kat gopan gāne gāne||
se ki tomār mane āchhe tāi śhudhāte elem kāchhe–
rāter buker mājhe tārā miliẏe āchhe sakal khāne||
ghum bheṅe tāi śhuni yabe dīp-nebhā mor bātāẏane
sbapne pāoẏā bādal-hāoẏā chhuṭe āse kṣhaṇe kṣhaṇe–
bṛṣhṭidhārār jharojhre jhāubāgāner maromre
bhije māṭir gandhe haṭhāt sei kathā sab mane āne||