অখিল বিমানে তব জয়গানে যে সামরব
অখিল বিমানে তব জয়গানে যে সামরব
বাজে সেই সুরে সোনার নূপুরে কি সে নব।।
হে আলোর আলো তিমির মিলালো
তব জ্যোতিসুধা চেতনা বিলালো।
রাগিনী যে সুরে গাহিল মধুরে সে বৈভবে।।
মহিষাসুরমর্দিনী গীতি-আলেখ্য সম্পর্কে তথ্য:
রচনা ও প্রবর্তনা – বাণীকুমার। সঙ্গীত-সর্জন – পঙ্কজকুমার মল্লিক। গ্রন্থনা ও স্তোত্রপাঠ – বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। “আজ দেবীপক্ষের প্রাক-প্রত্যুষে জ্যোতির্ম্ময়ী জগন্মাতা মহাশক্তির শুভ আগমন-বার্ত্তা আকাশ-বাতাসে বিঘোষিত। মহাদেবীর পুণ্য স্তবনমন্ত্রে মানবলোকে জাগরিত হোক ভূমানন্দের অপূর্ব্ব প্রেরণা। আজ শারদ গগনে-গগনে দেবী ঊষা ঘোষণা করছেন মহাশক্তির শুভ আবির্ভাব-ক্ষণ।” এরপর তিনবার শঙ্খধ্বনির পর শুরু হয় অনুষ্ঠান। সুপ্রীতি ঘোষের পরিশীলিত কন্ঠে গাওয়া সেই গান – “বাজল তোমার আলোর বেণু”। ১৩৩৯ বঙ্গাব্দের আশ্বিনে প্রথম প্রচারিত হয় অনুষ্ঠানটি, কিন্তু তখন এর নাম ছিল ‘শারদ বন্দনা’। ১৯৩৪-এর ৮ ই অক্টোবর ( ১৩৪১ বঙ্গাব্দ ) মহালয়ার সকাল ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত প্রচারিত হয়েছিল অনুষ্ঠানটি।
akhil bimāne tab jaẏagāne ye sāmrab
bāje sei sure sonār nūpure ki se nab||
he ālor ālo timir milālo
tab jyotisudhā chetnā bilālo|
rāginī ye sure gāhil madhure se baibhbe||
mahiṣhāsuramardinī gīti-ālekhy samparke tathy:
rachnā o prabartanā – bāṇīkumār| saṅgīt-sarjan – paṅkajakumār mallik| granthanā o stotrapāṭh – bīrendrakṛṣhṇ bhadr| “āj debīpakṣher prāk-pratyuṣhe jyotirmmaẏī jaganmātā mahāśhaktir śhubh āgman-bārttā ākāśh-bātāse bighoṣhit| mahādebīr puṇy stabanamantre mānabloke jāgrit hok bhūmānander apūrbb prerṇā| āj śhārad gagne-gagne debī ūṣhā ghoṣhṇā karchhen mahāśhaktir śhubh ābirbhāb-kṣhaṇ|” erpar tinbār śhaṅkhadhbanir par śhuru haẏ anuṣhṭhān| suprīti ghoṣher pariśhīlit kanṭhe gāoẏā sei gān – “bājal tomār ālor beṇu”| 1339 baṅgābder āśhbine pratham prachārit haẏ anuṣhṭhānṭi, kintu takhan er nām chhil ‘śhārad bandanā’| 1934-er 8 i akṭobar ( 1341 baṅgābd ) mahālaẏār sakāl chhaẏaṭā theke sār̤e sātṭā paryant prachārit haẏechhil anuṣhṭhānṭi|