আয়না আয়না এখানে তুমি আমি
প্রথমবার পরিচয়— এবার কাহিনী।
নিঃশূন্য পৃথিবী একা বসে আঁকি একলার ছবি।
আয় আয় আয় আয় চাঁদ—
জোছনা আলোয় মাখা আঁধার কালো রাত।
জোছনা আলোয় ভেজা আঁধার কালো রাত।
চন্দনী আলোয় মাতুক আঁধার কালো রাত।
আয়না আয়না হরেক রঙের বায়না—
এটা চাইতো ওটা চাইনা
কোনটা যে ঠিক তাও জানিনা।
মনের ভেতর উড়াল পাখি
গান গায় নাকি শুধু কান্না।
āẏanā āẏanā ekhāne tumi āmi
prathambār parichaẏ— ebār kāhinī|
niḥśhūny pṛthibī ekā base ām̐ki eklār chhabi|
āẏ āẏ āẏ āẏ chām̐d—
jochhnā āloẏ mākhā ām̐dhār kālo rāt|
jochhnā āloẏ bhejā ām̐dhār kālo rāt|
chandanī āloẏ mātuk ām̐dhār kālo rāt|
āẏanā āẏanā harek raṅer bāẏanā—
eṭā chāito oṭā chāinā
konṭā ye ṭhik tāo jāninā|
maner bhetar ur̤āl pākhi
gān gāẏ nāki śhudhu kānnā|